1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালীতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

রাঙ্গাবালীতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা,  ষড়যন্ত্র,  অগ্নিসংযোগ,  নৈরাজ্য ও অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় রাঙ্গাবালীতে উপজেলা যুবলীগের আয়োজনে রাঙ্গাবালী সদরে আওয়ামী লীগ পাটি অফিস  থেকে  যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটি অফিসে  এসে শেষ হয়। এরপর আওয়ামী লীগ অফিস রুমে জেলা পরিষদ সদস্য ও যুবলীগ পদ প্রত্যাশী মশিউর রহমান শিমুলের  সভাপতিত্বে ও  শহিদ হোসেনের সঞ্চালনায়  এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা  শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা সাবেক সাধারন সম্পাদক মোঃ মিলন খলিফা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশে  বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের  সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও  বলেন,  সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় আসতে দিবে না। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION