1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে ছাত্রদলের মশাল মিছিল - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালীতে ছাত্রদলের মশাল মিছিল

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীতে ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলে তারা সরকার বিরোধী ও অবরোধের সমর্থনে নানা স্লোগান দেয়।

শনিবার (৪ নভেম্বর) রাতে সদর উপজেলার বশাক বাজার এলাকার পায়রা পাম্প এলাকা থেকে একটি মশাল মিছিল বের করে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার করমজাতলা এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়া শনিবার রাতে গলাচিপা ও বাউফল উপজেলায়ও মশাল মিছিল বের করে ছাত্রদলের নেতা কর্মীরা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে। গ্রেফতার, হয়রানি কিংবা অত্যাচার করে আমাদের থামিয়ে রাখা যাবে না। কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ নভেম্বর) থেকে অবরোধের সমর্থনে পটুয়াখালীর সব উপজেলাতে অবরোধ মশাল মিছিল করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম বলেন, শুনেছি ছাত্রদল নেতারা মশাল মিছিল করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কোনো আলামত পাওয়া যায়নি। সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ সব সময় সোচ্চার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION