1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে এইচইডি 'র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মীর সারোয়ার হোসাইন -এর শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে এইচইডি ‘র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মীর সারোয়ার হোসাইন -এর শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানিত শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসাইন চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সফরসঙ্গী হিসেবে এসময় এইচইডি’র ঢাকা প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এসময় এইচইডি বরিশাল সার্কেল -৫ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) গোলাম মাহবুব, এইচইডি গোপালগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, এইচইডি প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ তাইফুর রহমান, এইচইডি গোপালগঞ্জের সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল ফারুকী সহ অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর প্রধান প্রকৌশলী গোপালগঞ্জে এইচইডি’র বাস্তবায়নে চলমান বিভিন্ন প্রকল্প এবং সদ্যসমাপ্ত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION