1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের অনশন - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের অনশন

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৮২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক প্রেমিকা অনশন করছেন।
শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মশরহাটি গ্রামের এই ঘটনা ঘটে।
প্রেমিক মানিক হোসেন (১৯) মশরহাটি গ্রামের শহীদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শহীদের ছেলে মানিক ও মশরহাটি নওয়াপাড়া জুট মিলের পাশে অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমদাদুল হকের মেয়ে তহরা খাতুন (১৩) একই এলাকায় বসবাস করে। মেয়ের খালাতো ভাইয়ের মাধ্যমে মানিকের সাথে তার পরিচয় ঘটে। সেই সুবাদেই মানিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার সকাল মেয়েটি অনশন শুরু করেছে তা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।
প্রেমিকা তহরা খাতুন বলেন, মানিক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে আমি তাদের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নিই। সেই মোতাবেক  তার বাড়িতে গিয়ে অনশন করছি।
তিনি আরও বলেন, আজ আমাকে বিয়ে না দিলে আমি এ বাড়ি থেকে যাব না। আমি এই ঘরের দরজা খুলবো না। কিন্তু দীর্ঘদিন হয়েছে আমার পরিবার ও তার পরিবার গড়িমশি করছেন। যে কারণে আমি ছেলের বাড়িতে উঠে অনশন করছি। এর আগে ছেলের পরিবার থেকে আমাকে আংটি পরিয়েছেন। তার পরিবার বিয়ে দিতে রাজি নন।
প্রেমিক মানিক বলেন, আমার পরিবার ও তার পরিবার আমাদের বিয়ে দিচ্ছে না আমি ওই মেয়েকে ভালোবাসি। আমার থেকে মেয়ের বয়স কম থাকায় তারা বিয়ে দিতে রাজি না।
প্রেমিকা তহরা খাতুনের মা বলেন, পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাব।
ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু বলেন, ছেলে ও মেয়ের পরিবারের সঙ্গে বসব। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। আশা করছি এর একটি সুরাহা হবে।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, ঘটনাটি শুনেছি। শুনার পরপরই উপ-পরিদর্শক এসআই  আকরামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্তবয়স্ক রয়েছে। বিষয়টা তদন্ত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION