1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় দুই সাংবাদিকের নামে মামলা, প্রতিবাদে সড়ক অবরোধ - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় দুই সাংবাদিকের নামে মামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪১৮ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ধর্ষনের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি জাভেদ হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি রবিন সেনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল এ্যান্ড কলেজের সামনে প্রেসক্লাব গাইবান্ধার দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়।
কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
কর্মসুচীতে ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চাঁন বিশ্বাস সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম আশেকী,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম রতন, সময়ের কন্ঠস্বরের গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, পলাশবাড়ি রিপোর্টাস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবুসহ অনান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় দিপক কুমার রায় নামে এক ব্যক্তি দুই সাংবাদিকের নামে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। মূলত: দিপক কুমার রায় নিজের কু-কর্ম ও ধর্ষণের অভিযোগ আড়াল করতে এই মিথ্যা মামলা করেছেন।
অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।
বক্তরা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কন্ঠরোধ করার জন্য এক পক্ষ প্রতিনিয়ত  মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু ওই অপরাধী ব্যক্তিরা জানে না, মামলা দিয়ে হয়রানী করে সাংবাদিকদের কন্ঠরোধ করা যায় না। শত বাধা ও বিপত্তি পেরিয়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে।
মানববন্ধন কর্মসুচী শেষে সাংবাদিকরা গাইবান্ধা জেলা শহরের ১ নং ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। পরে সেখানে কিছুক্ষন রাস্তা অবরোধ করে রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION