1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বোমা হামললায় চরমপন্থী দলের সদস্য নিহত - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

অভয়নগরে বোমা হামললায় চরমপন্থী দলের সদস্য নিহত

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে চিহ্নিত সন্ত্রাসী কথিত চরমপন্থী দলের সদস্য চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী জিয়াউর রহমান (৪০), বোমা হামলায় নিহত হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় দূর্বৃত্তরা তার উপর বোমা নিক্ষেপ করে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভনগরের রানাগাতি উত্তরপাড়া  বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে এঘটনা ঘটে। এ সময় জিয়াউর রহমান ওই চায়ের দোকানে চা পানের উদ্দেশ্যে এসেছিল বলে জানা গেছে।
নিহত জিয়াউর রহমান একই গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে।
স্থানীয়রা আরো জানায়, শুক্রবার রাতে চরমপন্থী সন্রাসী জিয়াউর রহমান স্থানীয় জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা পান করছিলো। এ সময় কতিপয় সন্ত্রাসী ওই চায়ের দোকানে ঢুকে জিয়াউর রহমানের উপর বোমা নিক্ষেপ করে। এতে জিয়াউর রহমান গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোমাটি তার পেটে লাগায় ক্ষত-বিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে আসে। অন্যদিকে ককটেল বিস্ফোরনের বিকট শব্দে চায়ের দোকানসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। যে যার মতো ছুটে বেরিয়ে যায়। এই সুযোগে দূর্বৃত্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থলে ছুটে যান।
তিনি জানান, পুলিশ ইতিমধ্যে এলাকায় অভিযান শুরু করেছে। হত্যাকারীদের দ্রুতই আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
নিহত জিয়াউর রহমান চরমপন্থী দলের সদস্য ছিলো। তার নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION