1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অবরোধে দৌলতদিয়া পাটুরিয়া নো রুটে পরিবহন না থাকায় যাত্রী ভোগান্তি - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

অবরোধে দৌলতদিয়া পাটুরিয়া নো রুটে পরিবহন না থাকায় যাত্রী ভোগান্তি

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৭২ জন পঠিত
অরুন রাহা, রাজবাড়ী : দেশব্যাপী বিএনপি ও জামায়াত সহ সমমনা দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ  কর্মসূচির প্রথম দিনে রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা- খুলনা মহাসড়ক ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচলরত ফেরিগুলোতে ছিলোনা কোন যানবাহন।
অবরোধ কর্মসূচির পক্ষে বিরোধী দলের নেতা কর্মীদের কোথাও দেখা যায়নি। আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল তৎপর। সার্বিক নিরাপত্তায় তৎপর ছিল পুলিশ বাহিনী।
মঙ্গলবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে দুরপাল্লার বাস মিনিবাস সহ তেমন কোন যানবাহন দেখা যায়নি। তবে দুই একটি প্রাইভেট কার ও স্থানীয় বালু ভর্তি ট্রাক ও রিক্সা মাহেন্দ্র অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
এ ছাড়া রাজধানীতে প্রবেশে দক্ষিণ বঙ্গের নাভীখ্যাত দৌলতদিয়া ঘাটগুলোতে যানবাহনের অপেক্ষায় দিনভর খালি ফেরি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৭নং ফেরি ঘাটে তিনটি ফেরি পন্টুনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাতে কোন যানবাহন ছিলোনা। এসময় পন্টুনের সামনে দাঁড়িয়ে থাকা মাগুরা থেকে আসা পিঁয়াজ ভর্তি একটি ট্রাকের চাকল জানান তিনি প্রায় দুই ঘন্টা ফেরি ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
একই ঘাটের ফেরী কাউন্টারে দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসির কর্মকর্তা আঃ আলীম জানান, এরুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচলরত আছে। তবে যানবাহন না থাকায় প্রত্যেক ঘাটেই ফেরি দাঁড়িয়ে আছে।
এ সময় তিনি আরো বলেন,  আামি সকাল থেকে এখন দুপুর দুইটা পর্যন্ত ৬টি ট্রাক ৪ প্রাভেটকার পার করেছি।
গোয়ালন্দ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে বিএনপি জামাত নেতা কর্মীদের দেখা যায়নি। তবে সড়কে আওয়ামী লীগ ও পুলিশের তৎপরতা বিভিন্ন স্থানে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION