1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে ২৬টি পরিবারের দেড়শতাধিক মানুষ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগরে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে ২৬টি পরিবারের দেড়শতাধিক মানুষ

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগরে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে ২৬টি পরিবারের দেড়শতাধিক মানুষ। উপজেলার সুন্দলী ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের আকাশ মন্ডল ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন।
এতে স্থানীয় লোকজনের দেড় কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এ ঘটনায় থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে  জানা গেছে, যশোরের অভয়নগর  উপজেলায় একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন এক ব্যক্তি। এতে বিপাকে পড়েছে উপজেলার গোবিন্দপুর গ্রামের ২৬ টি পরিবার। তাদের প্রায় দেড় কিলোমিটার ঘুরে স্থানীয় বাজারে আসা–যাওয়া করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। সুন্দলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের আকাশ মন্ডলের বাড়ির সীমানা কিছু জায়গা রাস্তার মধ্যে পড়ে আছে। ওই পাশ দিয়ে একটি সড়ক  করে তিন পুরুষ যাওয়া আসা করে আসছেন ।
স্থানীয় মতুয়া সম্প্রদায়ের ২৬ পরিবার ওই বাঁধ রাস্তা হিসেবে ব্যবহার করে গোবিন্দপুর  বাজারে আসা–যাওয়া করেন। এ ছাড়া এই রাস্তা দিয়ে  বিশ্বাসপাড়ার বেশ কিছু পরিবারের দেড়শতাধিক মানুষ চলাচল করে থাকেন। শুধু তাই নয়, এই তিন পাড়ার পেছনের বিল থেকে ধান–পাটসহ বিভিন্ন কৃষি পণ্যও এই রাস্তা ব্যবহার করে এলাকাবাসী বাড়িতে নিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, আকাশ মন্ডল ৩১ শতাংশ  জমিতে বসবাস  করেছেন। এর মধ্যে সাড়ে ২৫ শতাংশ জমি খতিয়ানভূক্ত। বাকি জমি খাস যা দখল করে দীর্ঘদিন ধরে খাচ্ছেন।  সম্প্রতি ওই  মালিক আকাশ মন্ডল তার পরিবার ওই রাস্তা দিয়ে কাউকে চলাচল করতে দেবেন না বলে জানিয়ে দেন। সড়কে পূর্ব–পশ্চিমের দুটি অংশে ও  বাশ ও সজনের ডাল  দিয়ে ঘিরে বেড়া দিয়ে দেন। আকাশ মন্ডল একই গ্রামের শ্রী বিলাস মন্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়,  দক্ষিণের ইট বিছানো রাস্তায় ৪০ গজ দূরে রাস্তার পাশের সড়ক ওপরের রাস্তার পূর্বাংশ বাঁশ  ও বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সাইকেল, মোটরসাইকেল, ভ্যান পারাপার করা যাচ্ছে না।
ভুক্তভোগীরা গুরুদাসী বিশ্বাস, মিতা বিশ্বাস, মিনা বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, তাপস বিশ্বাস,অশোক বিশ্বাস, মিতালী বিশ্বাস বলেন, আকাশ মন্ডল নামের এক ব্যক্তি তিনি তার ৪০ ফুট জায়গা পাবে কিন্তু বাপ দাদারা দীর্ঘদিন ধরে এই রাস্তাতে চলাচল করে থাকে। আমরাও চলাচল করে থাকি।  এই রাস্তাটা ঘিরে রেখেছে ছেলেমেয়েরা  স্কুলে যেতে পারছে না।
মেম্বার শিপন কুমার বিশ্বাস জানান, তার যে জমির ভিতরে প্রায় ৩ শতক খাস  জমি আছে। এলাকাবাসীদের জন্য সমন্বয় করে নিলে ভালো হতো। এমপির বরাদ্দকৃত  দুই লক্ষ টাকার কাজ হবে।বালি ও ইট চলে এসেছে। আকাশ মন্ডলের কারণে কাজ শুরু করতে পারছি না।  এর আগে সাবেক মেম্বার সুনীল মন্ডল ৪০ দিনের কর্মসূচির মাধ্যমে এই রাস্তায় মাটি তুলেছেন। এ রাস্তা বন্ধ করে  বাঁশ,  বেড়া ও গোবরের বড়ে  দিয়েছে।সেখানে আবারও সড়কে গলাগাছ লাগিছেন।
অভিযুক্ত আকাশ মন্ডল বলেন, আমার জায়গা দিয়ে কাউকে যেতে দেওয়া হবে না।
খাস জমির ব্যাপারে কথা হলে তিনি বলেন, সবার পাশে খাস  জমি আছে আমার পাশেও আছে আমি সেগুলো ভোগ দখল করে খাই।
সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, দেড় শতাধিক  লোকের একমাত্র সড়ক কোন কারণে বন্ধ করা যাবে না। বৃহৎ স্বার্থের  অল্প একটু ছাড় দিতে হবে।  আকাশ মন্ডলকে অনেকবার বোঝানো হয়েছে। তার জমির ভিতরে অনেক খাস  জমি আছে। সেই স্বার্থে এলাকাবাসীর জন্য এটুকু তাকে করতে  হবে।  বরাদ্দকৃত ইট ও বালি নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে মানুষের বিঘ্ন ঘটানো যাবে না। এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ওইখানে যদি খাস জমি থাকে। তাহলে আমাদের পক্ষে মীমাংসা করার সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION