1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সড়ক অবরোধ করে আগুন জ্বেলে বিক্ষোভ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে সড়ক অবরোধ করে আগুন জ্বেলে বিক্ষোভ

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার বেলা ২টার দিকে সদর বাউফল ইউনিয়ন বরিশাল মহাসড়কের বিলবিলাস নামক এলাকায় গাছের গুরি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রদল। পরবর্তীতে গাছের গুরিতে আগুন জ্বালিয়ে ছাত্রদল নেতা কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।

সড়ক অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেয় বাউফল পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। এসময় তিনি জানান, ‘আমাদের আন্দোলন জনগণের জন্য। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন। মামলা হামলা করে এ আন্দোলন দমানো যাবে না। জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত না করে আমরা ঘরে ফিরবো না।’

প্রসঙ্গত, সম্প্রতি বাউফলে বিএনপির ৮ নেতা-কর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতারকৃত পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়ার ছেলে এই ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION