1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক সমাজের নিন্দা  - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

গাইবান্ধার দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক সমাজের নিন্দা 

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৭৫ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক রবিন সেন ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলার সাংবাদিক সমাজ।
সোমবার (৩০ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর থানার অফিসার ইনর্চাজ মাসুদ রানা এ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
গত ৩ -০৯-২৩ ইং তারিখে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে এ মামলাটি দায়ের করেন গাইবান্ধা শহরের জ্যোতি প্রভা ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী দীপক কুমার রায়।
মামলার আসামি করা হয়েছে, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রবিন সেন এবং প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেন।
সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার খালেদ হোসেন বলেন, সিরাজাম মুনিরা মুক্তি নামে এক নারী জ্যোতিপ্রভা ট্রেনিং ইনস্টিটিউটের মালিক দীপক কুমার রায়ের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছেন।
সাংবাদিকেরা এখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাঁদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে, এটা দুঃখজনক। অবিলম্বে তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
সাংবাদিক জাভেদ হোসেন বলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মনিরা মুক্তি নামে এক নারী গাইবান্ধা সদর থানায় দীপক কুমার রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের কপি তিনি সাংবাদিকদের দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে ক্ষুব্ধ হয়ে দীপক কুমার রায় রংপুরের সাইবার ট্রাইবুনাল আদালতে এ মামলাটি দায়ের করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক রবিন সেন ও জাভেদ হোসেন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় জেলার গণমাধ্যমকর্মীদের ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এঘটনায় তারা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION