1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাম্প্রদায়িক সম্পৃতির দেশ বাংলাদেশ : গাইবান্ধায় হুইপ গিনি - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

সাম্প্রদায়িক সম্পৃতির দেশ বাংলাদেশ : গাইবান্ধায় হুইপ গিনি

  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। সেই সাথে বিশ্বের সাম্প্রদায়িক সম্পৃতির দেশ হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে বাংলাদেশের। কারণ এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাদের নিজ নিজ ধর্ম পালন করে থাকে। এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমান ।
শনিবার(২৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের লোহাচোরা ব্রীজ সংলগ্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখে। এক শ্রেনীর লোকজন সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার জন্য সব সময় লেগে থাকে। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পরে হুইপ ওই এলাকার আলাই নদীর তীরে একটি আধুনিক শ্বশান ঘাট, মরদেহ রাখার শেড ঘর ও একটি কালী মন্দির নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি অসহায় ও গরিব ১০ হিন্দু পরিবারকে তিন হাজার করে টাকা ও এক বান্ডিল করে টিন প্রদানের প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, এ দেশে সকল ধর্মের লোকজন ভাই ভাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে এবং নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। পরে তিনি জেলা পরিষদের তহবিল থেকে হিন্দু ধর্মাবম্বীদের সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, বায়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিলন কুমার দেব, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া বাবু, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু,দক্ষিণ ফলিয়া লোহাচোরা শ্বশানঘাট কমিটির সভাপতি নারায়ন চন্দ্র বর্মন ও সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র বর্মণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION