1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সড়ক দূর্ঘটনা : নিহতদের বাড়ী কোটালীপাড়ায় চলছে শোকের মাতম - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

সড়ক দূর্ঘটনা : নিহতদের বাড়ী কোটালীপাড়ায় চলছে শোকের মাতম

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুইজন লায়েক শেখ ও শফিকুল ইসলামের গ্রামের বাড়ী কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামে চলছে শোকের মাতম।

বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী-সন্তান, মা-বাবা, ভাই-বোন সহ স্বজনেরা। মাছ বিক্রি করে যথারীতি বাড়ী ফেরার কথা ছিল মৎস্য ব্যবসায়ী দুই সন্তানের জনক লায়েক শেখ (৪৫) এর। তা আর হলো না।

মঙ্গলবার রাতে নিজ ঘেরের লক্ষাধিক টাকার মাছ, প্রতিবেশি পিকাপ চালক সফিকুল ইসলাম শেখ (২০) এর পিকাপে বোঝাই করে ভাটিয়াপাড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের শরিফপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা জি,এস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ভোর চারটায় মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকাপে থাকা মৎস্য ব্যবসায়ী ও চালক দুজনেই নিহত হয়।

এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

লায়েক শেখ ও শফিকুল ইসলামসহ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION