1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহিপুরে আশ্রয়ন প্রকল্পে ঠাঁই মিললেও পুড়তে হচ্ছে রোদে, ভিজতে হচ্ছে বৃষ্টিতে - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

মহিপুরে আশ্রয়ন প্রকল্পে ঠাঁই মিললেও পুড়তে হচ্ছে রোদে, ভিজতে হচ্ছে বৃষ্টিতে

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  মহিপুরে লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া গ্রামে অবস্থিত লক্ষ্মীবাজার আশ্রয়ন কেন্দ্রে জরাজির্ণ ধ্বংসস্তুপের মধ্যে বাধ্য হয়ে বসবাস করছেন ভিটা-মাটিহীন অসহায় মানুষগুলো।

প্রতিনিয়ত বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখে এখানকার বাসিন্দারা। ২৫টি পরিবার নিয়তির নিকট ভাগ্য পরিবর্তনের ফরিয়াদ জানাচ্ছে প্রতিমুহূর্তে।

কর্তাব্যক্তিদের নিকট একাধিকবার মেরামতের আবেদন করেও কোন সুফল মেলেনি। দীর্ঘ বছর মেরামতের উদ্যোগ না নেয়ায় বসবাসের একেবারেই অনুপযোগী হয়েছে ঘরগুলো।

তথ্য সূত্রে জানা যায়, গত ২০০৪-০৫ অর্থ বছরে নয়ামিশ্রিপাড়া গ্রামে লক্ষ্মীবাজারে এ আশ্রয়ন কেন্দ্রটি নির্মাণ করা হয়। দুই সারিতে চারটি ব্যারাকে ৪০টি ঘর কক্ষ রয়েছে। আধাঁ-পাকা টিনসেট আশ্রয়ন কেন্দ্র নির্মাণে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি টিম কাজ করেন। নির্মাণ শেষে ঘরগুলো এলাকার অসহায় পরিবারকে বরাদ্দ দেয়া হয়। সেই থেকে এখনো ২৫টি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করলেও ১৫টি পরিবার অন্যত্র চলে গেছে। অভাবের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে উপকূলের বিভিন্ন স্থানে চলে গিয়ে তারা বসতি স্থাপন করেছে। তবে এখনও বসবাস করছে যারা, তাদের ভাষ্য যারা চলে গেছে, তারা ভাল আছে।
সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, টিনের চালায় মরিচা ধরে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। বড় বড় অসংখ্য ছিদ্র হওয়ার কারণে মেরামত করতে পারছেন না আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা। যাদের সামর্থ আছে তারা ঘরের ভিতরে মোটা পলিথিন বিছিয়ে ছাপড়ার নিচে বাস করছেন। আর যাদের পলিথিন কেনার সামর্থ নেই, তারা বৃষ্টিতে ভিজে, রোদে শুকাচ্ছেন। আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর খুঁটি (পিলার) খসে পড়ছে। মাত্রাতিরিক্ত লবনাক্ততার কারনে  লোহার এ্যাঙ্গেলগুলো একেবারেই নাজুক হয়ে পড়েছে। ঘরগুলো ভেঙ্গে না পড়লেও যে কোন মুহূর্তে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করেছেন এখানকার বাসিন্দারা। প্রত্যেকটি ঘরের দরজা, জানালা, বেড়া ভেঙ্গে গেছে। পাটের চট ও পলিথিন দিয়ে কোনমতে চলছে তাদের বসবাস। একটু বৃষ্টি হলেই ঘরে থাকা তাদেও শেষ সম্বল চাল, ডাল, শুকনো খাবারসহ কাপড়-চোপড় ভিজে যায়। এক কথায় অভিভাবকহীন আশ্রয়ন কেন্দ্র বসবাসকারীরা মানবেতর জীবন যাপন করছে।
এসময় কথা হয় রাশেদা বেগম, ফাতেমা খাতুন, মনিরা বেগম, ছকিনা বেগম, আলেয়া বিবি, খাদিজা বেগমসহ অনেকের সাথে। তারা বলেন, মোরা দিন আনি দিন খাই। রোদে পুড়ি বৃষ্টিতে ভিজি। সরকার মোগো আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় দিয়ে আর খোঁজ-খবর নেয় না। ভাগ্যে যা আছিল তাই অইছে। কারো প্রতি কোন রাগ নাই, কারো দোষ নাই, দোষ মোগো কপালের।
আশয়ন কেন্দ্রের সভাপতি মো. মানিক মিয়া অভিযোগ করে বলেন, এখানে বসবাসরত মানুষের দু:খ-দুর্দশার চিত্র তুলে ধরে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করলেও কোন সুফল আসেনি। শুধু আবেদনের প্রেক্ষিতে দুবার মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহসিলদার) পরিদর্শন করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। গত কয়েক বছর যাবৎ আর কোন আবেদন করি নাই। তিনি আরও জানান, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ক্ষমতাসীন দলের নেতারা বার বার পরিদর্শন করেছেন। তবে এগুলো পরিদর্শন পর্যন্তই তাদের উদ্যোগগুলো ইতি টানে, এরপর কখনো আর আলোর মুখ দেখে না কোন উদ্যেগই।
এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি কলাপাড়ায় আসার পর বিষয়টি কেউ আমাকে কখনো অবহিত করেননি। তবে আমি দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে ঐ আশ্রায়ন প্রকল্পে বসবাসকারীদের মজিববর্ষের ঘরে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION