1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় আগুনে পুড়ে তিন ব্যবসা প্রতিষ্ঠান ছাই - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কোটালীপাড়ায় আগুনে পুড়ে তিন ব্যবসা প্রতিষ্ঠান ছাই

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২১০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউপি কাচারিভিটা বাজারে আগুনে পুড়ে মেসার্স সোহরাব এন্টারপ্রাইজ, বেবী ফার্মেসী ও নাঈম স্টোর নামের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে যায়।

শুক্রবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নতুন তাজের চায়ের দোকান নাঈম স্টোর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহায়তায় এক ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে ভষ্ম হয়ে যায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল।

আগুন নিভাতে গিয়ে মোক্তার হাওলাদার (২২) নামক এক যুবক আহত হয়। তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী- সাবেক ইউপি সদস্য বিসিআইসি সার ডিলার সোহরাব হোসেন কাজী ও নতুন তাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION