1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দে ডেঙ্গুতে কেড়ে নিয়েছে সুকেনের প্রাণ, সান্ত্বনা দিতে ছুটে গেলেন ওসি - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

গোয়ালন্দে ডেঙ্গুতে কেড়ে নিয়েছে সুকেনের প্রাণ, সান্ত্বনা দিতে ছুটে গেলেন ওসি

  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৭১ জন পঠিত

অরুন রাহা, রাজবাড়ী : পুলিশের এসআই পদে যোগদান করার আগেই ডেঙ্গু জ্বরে কেড়ে নিলো সুকেন কুমার বিশ্বাস (২৮) নামে এক যুবকের প্রাণ।

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে মেডিকেল হওয়ার পর ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল সুকেনের। কিন্তু এর আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে। এ অবস্থায় শনিবার দিনগত রাত দুইটার দিকে সুকেন মৃত্যু বরন করে।

সোমবার সকালে রাজবাড়ী জেলার এসপি এম এ আবুল কালাম আজাদের নির্দেশক্রমে গোয়ালন্দ ঘাট থানার মানবিক ওসি স্বপন কুমার মজুমদার ছুটে গেছেন সুখেনের পরিবারকে সান্ত্বনা দিতে । এ সময় ওসিকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুকেনের পরিবার।

গোয়ালন্দ ঘাট থানার মানবিক ওসি স্বপন কুমার মজুমদার সুকেনের পরিবারকে নিশ্চিত করে বলেন, রাজবাড়ী জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দঘাট থানার তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ ও অন্যান্য অফিসার এবং পুলিশ সদস্য বৃন্দ।

সুকেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবালিয়াকান্দি বাড়ই ডাঙ্গা গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION