1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীর আজিজ আহম্মেদ কলেজে নবীন বরণ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দুমকীর আজিজ আহম্মেদ কলেজে নবীন বরণ

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩১৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ঐতিহ্যবাহী আজিজ আহম্মেদ কলেজে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ মোঃ আহসানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, গভর্নিং বডির বিদ্যাসাহী সদস্য মাস্টার শাহ আলম হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান খান, প্রতিষ্ঠা পরিবারের সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

এছাড়াও কলেজের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে কলেজের নিয়ম কানুন সম্পর্কে অবগত করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION