1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৪৯ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলার বারুইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ শেখ (৬০) নামের এক কৃষক মারা গেছেন।

নিহত ব্যাক্তি উপজেলার লখপুর ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে আব্দুল মজিদ শেখ নিজ জমিতে মটর দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ও ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা ঘটনাস্থলে যান। সেখানে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION