1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় এক যুবকের ফ্যানে ঝুলন্ত লাশ উদ্ধার - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

কলাপাড়ায় এক যুবকের ফ্যানে ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সুজন (২০) নামের এক নরসুন্দরের মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১ টায় ধুলাসার ইউনিয়নের বাবলাতলা কলেজ রোডে সেলুনের দোকানে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন। মৃত: সুজন পার্শ্ববর্তী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের নির্মল দাসের ছেলে।

স্থানীরা জানান, রোববার রাতে সেলুনে এসে দরজার সার্টার বন্ধ করে ভিতরে প্রবেশ করে সোমবার সারাদিন সেলুন বন্ধ দেখে চুল কাটাতে আসা গ্রাহকরা ডাকাডাকি করে। এরপর সারাশব্দ না পেয়ে উঁকি দিয়ে সেলুনের সিলিং ফানের সাথে সুজনকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত সাড়ে ১১ টায় মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম ও তার সংগীয় ফোর্স এসে লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুজন বাবলাতলা বাজারের অরেক সেলুন ব্যবসায়ী তপনের বাসায় খাবার খেতেন। তপনের স্ত্রী জানান, প্রতিদিনের মতো রোববার রাত ১১ টায় রাতের খাবার খেয়ে তাদের মোবাইলের টর্চ জ্বালিয়ে দোকানে আসেন, মাঝে মধ্যে দুপুরে বাসায় যেত না তাই। তাই তিনি ভাবছিলেন সোমবার দিন হয়তো হোটেলে খেয়েছেন, সোমবার রাত সাড়ে ১০টায় খবর পেয়ে দোকানে ছুটে আসেন। তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে সুজন নিজ এলাকার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিলো এটা নিয়ে ও খুব টেনশনে ছিলো, কিন্তু এই বিষয় তাঁকে বিস্তারিত কিছু জানান নাই সুজন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি, তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেছি তাঁরা থানায় আসতেছে। আমরা লাশ থানায় নিয়ে আসছি, লাশ মর্গে পাঠানো হবে এবং পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION