1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে কলা বাগানে পড়েছিল বৃদ্ধের মরদেহ - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

জয়পুরহাটে কলা বাগানে পড়েছিল বৃদ্ধের মরদেহ

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২১৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সিনেমা হল (মাষ্টার পাড়া) এলাকার একটি কলা বাগানে পড়েছিল রবিউল ইসলাম(৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছি পুলিশ। সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ হলেন, বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামের কাজীতুল্লাহ শেখের ছেলে। সে দীর্ঘ ১৫/১৬ বছর পূর্বে পাঁচবিবি উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া গ্রামের  সুরুজ আলীর মেয়ে সুলাতানাকে বিয়ে করে এখানেই বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্বানীয়রা জানায়, সোমবার দুপুরের দিকে সিনেমা হল সংলগ্ন দক্ষিনে কলা বাগানের পাশে একটি দ্বিতল ভবনে রাজমিস্ত্রীরা কাজ করতে থাকে। রাজমিস্ত্রীর এক শ্রমিক দুপুরে বাড়ীর ছাদে উঠে নিচের দিকে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।
রবিউল মাছের পোনা ব্যবসার পাশাপাশি পাখীর ছানা বাচ্চা ধরার নেশা ছিল। বাড়ীর পাশে নারিকেল গাছে পাখির ছানা ধরতে গিয়ে অসাবধানতা বশত পড়ে গিয়ে এ দূর্ঘটনায় তার মৃতবরণ হতে পারে বলে স্থানীরা ধারনা করছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION