1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনুমতি ছাড়া এডিসি সানজিদা বক্তব্য দিতে পারেন না : ডিএমপি কমিশনার - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

অনুমতি ছাড়া এডিসি সানজিদা বক্তব্য দিতে পারেন না : ডিএমপি কমিশনার

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অনুমতি ছাড়া ডিএমপির ক্রাইম বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সানজিদা আফরিনের এভাবে বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপি কমিশনার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এর আগে আজ এডিসি হারুন অর রশিদের (সাময়িক বরখাস্ত) ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনার বিষয়ে এডিসি সানজিদা আফরিন গণমাধ্যমকে বলেন, গত শনিবার তার স্বামী রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক মামুনই আগে এডিসি হারুনের গায়ে হাত তোলেন। এছাড়া তাকেও বিনা কারণে মারধর করেন তার স্বামী।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, একেবারে প্রাথমিক তদন্তে মনে হয়েছে আমাদের এডিসি হারুন অর রশিদ (সাময়িক বরখাস্ত) ও পরিদর্শক মো. গোলাম মোস্তফা বাড়াবাড়ি করেছে। আইনের ব্যত্যয় ঘটায় এরইমধ্যে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তারপর আমি একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমাদের অফিসারদের কার কতটুকু দোষ সেই অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাসহ পুলিশ সদরদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ পাঠাব।

গত শনিবারের ঘটনা নিয়ে এডিসি হারুনের বক্তব্যের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। হারুনের তথ্যের বিষয়ে হারুনই জানে।

এডিসি সানজিদার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সানজিদার সঙ্গে আমি কথা বলিনি। সানজিদার বক্তব্য দেওয়াটা ঠিক করেনি। কারণ অনুমতি ছাড়া তিনি এভাবে বক্তব্য দিতে পারেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION