1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সড়ক প্রশস্তকরণে অনিয়ম - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বাউফলে সড়ক প্রশস্তকরণে অনিয়ম

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৫৭ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে গরুর হাট সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের
অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথ বিভাগ ১৯ লাখ টাকা ব্যায়ে সড়কটি প্রশস্তকরণের কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থ বছর ওই সড়ক প্রশস্ত করণের জন্য সড়ক ও জনপথ বিভাগ মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। সিডিউল অনুযায়ী সড়কটির দুই পাশে ২ ফুট করে ৫০০ মিটার পর্যন্ত বালু ও খোয়া দিয়ে ফিলিং করে সাববেজ নির্মাণের পর ইটের সলিং দিয়ে প্রশস্ত করতে হবে।
সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানান, নিম্মমানের ইট দিয়ে সাববেজ নির্মাণের পর সলিং করা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
আবদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, এত নিম্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে যা হাতে নিয়ে চাপ দিলে ডাষ্ট হয়ে যাচ্ছে। এভাবে যেনতেনভাবে কাজ করা হলে সড়কটির স্থায়িত্ব দীর্ঘ হবে না। কাজের তদারকির দায়িত্বে থাকা পটুয়াখালী সড়ক  ও জনপথ বিভাগের উপ সহকারি প্রকৌশলী সাগর জোমাদ্দারকে সাইটে পাওয়া যায়নি। ঠিকাদারের কোনো প্রতিনিধিকেও দেখা যায়নি। শ্রমিকরা যে যার মতো করে কাজ করছে।
অবশ্য মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিকউল্লাহ বলেন, অনিয়মের কোনো সুযোগ নেই। প্রকল্প ভিজিট করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION