1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে জখম - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

কোটালীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে জখম

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭০৭ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় বাদশা তাজের ছেলে জিয়াউর তাজ (৪০) কে ছোরা দিয়ে কুপিয়ে জখম করেছে এলাকার বাদল শেখের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী অন্তর শেখ (২২) এবং জীবন শেখ (১৮) নামক দুই সহদর।

গত শনিবার দিবাগত রাতে উপজেলার সোনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করেন জিয়াকে।

প্রত্যক্ষ দর্শী- আকরাম শেখ, মিজানুর ফরাজি, তনিম তাজ, উজ্জ্বল মোল্লা, শাহাবুল শেখ, ইউপি সদস্য আলম শাহ, সাবেক ইউপি সদস্য নাছির তাজ, শাহিন শাহ, ইয়ার আলী, মোয়াজ্জেম শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সহ অসংখ্য এলাকাবাসী সাংবাদিকদের বলেন- অভিযুক্ত দুই ভাই অন্তর ও জীবন জিয়াদের বাড়ীর পাশে নতুন রাস্তায় দীর্ঘদিন যাবৎ রাত বিরাত মাদকের ব্যবসা ও সংঘবদ্ধ মাদক সেবন করে আসছিলো, জিয়া তাজ একাধিক বার তাতে বাধা প্রদান করে, এতে ক্ষিপ্ত হয়েই ঘটনার সময় জিয়াকে একা পেয়ে অন্তর ও জীবন দুই ভাই মিলে হত্যার উদ্দেশ্যে ছোরা দিয়ে এলোপাথাড়ি কোপায়।

তারা আরো জানান- অন্তরের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে, আমরা প্রসাশনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে অভিযুক্তদের বাবা বাদল শেখ ও মা ভানু বেগম জানান- আমাদের ছেলে অন্তর বেকার, গাজা খায় আর ঘুরে বেড়ায়, আমি তার হাতে কয়েকবার ছোরা দেখেছি ঐ ছোরা দিয়ে গাজা কাটে, ঘটনা ঘটিয়ে ফেলেছে কি করব।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমেদ বলেন- খবর পেয়ে গটনা স্থলে গিয়েছিলাম, রুগী চিকিৎসাধীন, ভুক্তভোগীর পরিবার কে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION