1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাতক্ষীরায় ৩৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল ফায়ার সার্ভিসের নতুন পরিচালক কর্নেল মাহমুদুল এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আপন শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

সাতক্ষীরায় ৩৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৪৫ জন পঠিত

শেখ তৈয়ব আলী, খুলনা : র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ মে ২০২৩ তারিখ র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও দেবহাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ পৃথক ০২‍টি অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শহিদুল ইসলাম(৩০), ২। মোঃ আখের আলী গাজী(৪৭), উভয় থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের মালিকানাধীন ইঞ্জিন চালিত নসিমন এবং ব্যাটারী চালিত ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা যথাক্রমে ২০০ বোতল এবং ১৯৯ বোতলসহ মোট ৩৯৯ (তিন শত নিরানব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার দেবহাটা ও কালিগঞ্জ থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION