1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

অভয়নগরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৯০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ছাত্র বলাৎকারের অভিযোগে হাফেজ মো, সাইফুল্লাহ ওরফে সাইফুল্লাহ হুজুর (২৮) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) আনুঃ বেলা ১২ টার সময় উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার বালিয়াডাঙ্গা গাজীপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. সাইফুল্লাহ বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের নূর ইসলামের ছেলে।
বলাৎকারের শিকার ১৪ বছর বয়সি ওই ছাত্র জানান, বালিয়াডাঙ্গা গাজীপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগে ছাত্র সে। দীর্ঘদিন ধরে হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. সাইফুল্লাহ তাকে ভয়ভীতি ও অর্থের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকে। গত ২৪ মে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সাইফুল্লাহ হুজুর তার রুমে নিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করে।
এ বিষয়ে কাউকে জানালে কালো জাদুর মাধ্যমে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় হুজুর। পরদিন ২৫ মে অসুস্থ অবস্থায় সে বাড়ি চলে যায়।
ছাত্রের বাবা জানান, বিষয়টি জানার পর শুক্রবার বিকালে অসুস্থ ছেলেকে সঙ্গে নিয়ে সাইফুল্লাহ হুজুরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
অভিযুক্ত হাফেজ মো. সাইফুল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তবে ওই ছাত্রকে একটু মারপিট করেছিলেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION