1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৫ জনকে অচেতন করে মালামাল লুট - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাউফলে ৫ জনকে অচেতন করে মালামাল লুট

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩০৭ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৪নং  সূর্যমনি ইউনিয়নের গুলবাগ ফরাজি বাড়ির দুই ঘরে দুর্বৃত্তরা চেতনা নাশক ঔষধ দিয়ে ৪ মহিলা ও ১ জন পুরুষসহ ৫ জনকে অচেতন করে নগদ টাকাসহ ৭-৮ ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
ওই বাড়ির গৃহিণী দিলরুবা আক্তার জানান, ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। এর পরের দিন (শুক্রবার ২৬ মে) সকাল সাড়ে ৯টায় তার ঘুম ভাঙ্গলে নিজেকে হাসপাতে দেখতে পান। অন্য ৪ জন তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন,‘খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে বা চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অচেতন করা হয়।’
এদের মধ্যে বজলুর রহমান ফরাজী(৭৫), হাবিবা আক্তার(১৪) ও মিনারা বেগমকে(৫০) বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিলরুবা আক্তার (৪০) ও মেহেরুননেছা(৬০) বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন,‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION