1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবির ভালুকগাড়ি গ্রামে তুচ্ছ ঘটনায় মারপিট করে লোকজনকে বাড়ীতে অবরুদ্ধ - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

পাঁচবিবির ভালুকগাড়ি গ্রামে তুচ্ছ ঘটনায় মারপিট করে লোকজনকে বাড়ীতে অবরুদ্ধ

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৬০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ভালুকগাড়ি গ্রামে তুচ্ছ ঘটনায় মারপিট করে বসতবাড়ী অবরুদ্ধ করে রাখে।
আহতরা হাসপাতালে ভর্তি হতে না পারায় সাংবাদিক ও পুলিশের নিকট মোবাইল ফোন করে সহায়তার আবেদন করলে সাংবাদিক ও থানা-পুলিশের পিকআপ ভ্যান ঘটনাস্থলে গিয়ে ৩ঘন্টা পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনাটি উপজেলার ভালুকগাড়ী গ্রামে গত দীর্ঘদিন থেকে রাস্তা ঘেরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রেশারেশি চলছিল। বোরো ধান মাড়াই কে কেন্দ্র করে স্থানীয়দের অনুরোধে পুলিশের সহায়তায় রাস্তার ঘেরা উঠিয়ে নেয়।
এরপর কথা কাটাকাটিকে কেন্দ্র করে গতকাল বুধবার সকালে স্থানীয় মাজেদুল ও এনামুল পরিবারের ঝগড়া হয়। দুপুরের পরে এই ঝগড়াকে কেন্দ্র করে এনামুল পক্ষের লোকজন মাজেদুলের বাড়িতে হামলা করে।
এসময় মাজেদুলের স্ত্রী আরজিনা বেগম ও প্রতিবেশী নাজমা বেগম ও মাজেদুলের ছেলে আহত হয়। ঘটনার পরে হামলাকারীরা মাজেদুলের বাড়ির চারপাশে অবস্থান নেওয়াই অহতরা হাসপাতালে ভর্তি হতে পারছিল না। এসময় সাংবাদিক ও পুলিশের সহায়তা কামনা করে। থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে প্রতিপক্ষ এনামুলের সঙ্গে কথা বললে তিনি জানান, সকালে মাজেদুল প্রথম উর্ত্তেজিত ও মারমুখি হয়েছিল। তার ছেলেও হাসপাতালে ভর্তি হয়েছে। তারা পরস্পর আত্মীয় সম্পর্কের, ঘটনাটি স্থায়ী ভাবে মিমাংসার জন্য তিনি চেষ্ঠা করে যাচ্ছেন।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, আরজিনা বেগমের পায়ে মারাত্মক ধরনের আঘাত লেগেছে ,  কোমরেও সামান্য আঘাত পেয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান, আমি ছুটিতে আছি, বিষযটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম বাসীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION