1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভৈরব নদের পানিতে খেলা করতে গিয়ে শুভর ঘরে ফিরে আসা হলো না - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত

অভয়নগরে ভৈরব নদের পানিতে খেলা করতে গিয়ে শুভর ঘরে ফিরে আসা হলো না

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ভৈরব নদের পানিতে ডুবে শুভ দত্ত (১৪) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
কিশোর শুভ(১৪) উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে,সে মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিল।
শুভর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শুভ তার বন্ধুদের সাথে মহাকাল খেয়াঘাটে গোসল করতে যায় এসময় পানিতে খেলা করার সময় হঠাৎ শুভকে ডুবে যেতে দেখে নৌকার মাঝি সঞ্জয়,তার দুই হাত ভেসে থাকতে দেখতেই উদ্ধার করার চেষ্টা করলে উদ্ধারে ব্যর্থ হয় তিনি।
তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকে এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়,খবর দেওয়ার কিছুক্ষণের ভিতরে,নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থানে হাজির হন এবং লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়।
পরে খুলনা ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থানে হাজির হয়ে, আনুঃ বিকাল ৪ টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহুল ফকির ও ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম,লাশটিকে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুর উপস্থিতিতে, পরিবারের হাতে হস্তান্তর করেন।  শুভর এমন অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION