1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

গোপালগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ জন পঠিত

এম.আজমানুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তপ্ত দুপুরে প্রচণ্ড গরম উপেক্ষা করে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজার নেতৃত্বে সদর উপজেলার রঘুনাথপুরের দরিদ্র কৃষক জীবন মণ্ডলের এক বিঘা জমির ধান কেটে দেন ছাত্রলীগ নেতারা।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, সাংগঠনিক সম্পাদক আকাশ, ছাত্রলীগ নেতা গাজী রনি, রিপনসহ অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

রঘুনাথপুরের কৃষক জীবন মণ্ডল বলেন, বর্তমানে কৃষি শ্রমিকের মজুরি অনেক বেশি। টাকা না থাকায় জমির পাকা ধান কাটতে পারছিলাম না। এ নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রচণ্ড গরমের মধ্যে আমার জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন। এতে আমার খুবই উপকার হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। এজন্য আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আমি সবার জন্য দোয়া করেছি।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় এক কৃষক ভাইয়ের জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছি। এতে ওই কৃষক ভাইয়ের অনেক উপকার হয়েছে। আমরা সহযোগিতা না করলে তাকে ধান কেটে বাড়িতে উঠাতে অনেক বেগ পেতে হতো। এর আগেও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এ ধরনের কাজ করেছি। প্রচণ্ড রোধের মধ্যে আমাদের একটু কষ্ট হয়েছে। তারপরও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা একজন দরিদ্র কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব আনন্দিত ও স্বস্তি বোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION