1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৫০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : পাঁচবিবিতে ঘোড়াঘাটকে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করল পলাশবাড়ী একাদশ মাদককে না বলি, খেলাকে আলিঙ্গন করি-এই স্লোগানকে সামনে রেখে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে আজ ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তৃতীয় বারের মতো মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত এই ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পর মোকাবিলা করে তারা হলো পলাশবাড়ী একাদশ বনাম ঘোড়াঘাট একাদশ।
শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ঘোড়াঘাট একাদশ-১ ও পলাশবাড়ী একাদশ-৩ গোল করে ২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পলাশবাড়ী একাদশ। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় পলাশবাড়ী দলের সাগর।
পরে প্যানেল মেয়র নূর হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা টেস্ট প্রদান করেন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন,আয়োজক কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড: সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, অধ্যক্ষ ওবায়দুর রহমান, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, প্যানেল মেয়র মোশাইদ আল-আমিন সাদ, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ প্রমুখ।
শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ট্রফি ও আর্থিক চেক পুরস্কার প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। উল্লেখ্য,মাঠে ছিল উপচে পড়া ভিড়। কানায় কানায় পূর্ণ ছিল দর্শক। প্রতিবছরের ন্যায় এরকম একটি আয়োজন করায় পৌর মেয়রকে ধন্যবাদ জানান পাঁচবিবিবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION