1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ছবিটি সুপার এডিট করে ফেসবুকে ছড়ানো হয়েছে : অবসর চৌধুরী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ছবিটি সুপার এডিট করে ফেসবুকে ছড়ানো হয়েছে : অবসর চৌধুরী

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৬৫৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী’র মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে এক পুরুষের সহায়তায় ইয়াবা সেবন করতে দেখা যায় জেলা আওয়ামী লীগের এই নেতাকে।
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবি প্রকাশের পর থেকে জেলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ও জনসাধারণের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কোনো এক বাড়িতে খাটের উপরে এক পুরুষ সহায়তায় ইয়াবা সেবন করছেন গোলাম মাহফুজ চৌধুরী অবসর  । ওই পুরুষ ইয়াবা খাওয়ার সরঞ্জাম ও আগুন জ্বালিয়ে দিচ্ছিলেন। ছবিতে অবসরকে চেনা গেলেও সহয়াতাকারীকে স্পষ্টভাবে দেখা যায় না৷
এ বিষয়ে কখনো মাদক সেবন করেননি দাবি করে জেলা আওয়ামী লীগের নেতা অবসর চৌধুরী বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ছবিটি সুপার এডিট করে ফেসবুকে ছড়ানো হয়েছে। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে দলীয় মনোনয়ন চাইবো। গত বছরের মার্চ মাসে একটি অনুষ্ঠানে হুইপ আবু সাঈদ আল মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। এরপর থেকেই আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা এমন কাজ গুলো করেছেন। একের পর এক কাজ করে বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করছেন তাঁরা।
তিনি আরো বলেন, আমিসহ জয়পুরহাট-২ আসনে যাঁরা দলীয় মনোনয়ন চাইছেন, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তাঁদের সকলের ডোপ টেস্ট করানোর আহ্বান জানাচ্ছি।
মাদক সেবনের বিষয়টি নিয়ে গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে তাঁর নিজস্ব ফেসবুকে লাইভেও দেখা গেছে যেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ডোপ টেস্টের চ্যালেন্জ ছুঁড়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION