1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে সোনালী ধানের শীষ মাঠ জুড়ে শোভা পাচ্ছে - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

লালমনিরহাটে সোনালী ধানের শীষ মাঠ জুড়ে শোভা পাচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৪ জন পঠিত
Exif_JPEG_420

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের পাঁচ উপজেলায় বৈশাকে পুরোদমে ইরি-বোরো কাটা-মাড়াই শুরু হবার আগে বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষে মাঠে মাঠে।

লালমনিরহাটের কৃষকের এখন স্বপ্ন মাঠে মাঠে সোনালী ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন মাঠ ঘুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি।

চলতি বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে লালমনিরহাটের কৃষকরা ধান কাটা শুরু করেছেন। মধ্যবর্তী বৈশাবে পুরোদমে ইরি-বোরো কাটা-মাড়াই শুরু করবেন তারা। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় অন্যান্য বছরের চেয়ে ইরি-বোরো আবাদ ভালো হয়েছে আশানুরূপ ফলনের সম্ভাবনাও রয়েছে।

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায়, চারদিকে শুধু সোনালী ফসলের সমারোহ। পুরো মাঠ যেন সোনালী রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে মন-প্রাণ জুড়িয়ে যায়।

চলতি মৌসুমে মাঠে অন্য সব বাহারের চেয়ে ধানের শীষ ভালো হয়েছে। আশা করা হচ্ছে এবার ধানের বাম্পার ফলন হবে। লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ আমের কৃষক শ্রী হরিপদ রায় হরি বলেন, চলতি ইরি-বোরো মৌসুমে আবহাওয়া অনুকূল ও বিদ্যুৎ এর লোভ শেভিং না থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতের বীজ বপন করেন। অনুকূল আবহাওয়া থাকায় এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক ও সেচ দেওয়ায় এবার লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION