1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বরফকলে গ্যাস বিস্ফোরণে, নিহত ১ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বাউফলে বরফকলে গ্যাস বিস্ফোরণে, নিহত ১

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে মোঃ রাসেল খান (৩৭) নিহত হয়েছেন। তিনি ওই বরফকলের সহকারী পরিচালক ছিলেন। এ ছাড়াও  আহত হয়েছেন প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী (৪০), মোঃ ইব্রাহিম (২৯) ও মোঃ আফজাল (৫০) নামের ৪ স্টাফ। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২৫.০৪.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার  দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাসেল বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই ও বরফকলের মালিক স্থানীয় এমপি আসম ফিরোজের ভাই ফরিদ মোল্লার শ্যালোক হন।
আহত এক শ্রমিকরা জানান, ঘটনার কিছু সময় পূর্বে বরফকলের মেশিনে কারিগরি  ত্রুুটি দেখা দেয়। ত্রুটির সমাধান শেষে আইস মেইকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয়। এরপরেই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌঁড়ে বাইরে চলে আসলেও বরফ কলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়ে যায়। এরপরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার ফলে তাদের উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হয়। প্রায় আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিসের বাউফল ও দশমিনার টিম যৌথ ভাবে সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, ‘এটা এমন এক ধরনের গ্যাস যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরবর্তীতে একদম শীতল হয়ে যায় পুরো স্থান। বরফ উৎপাদনের যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে। ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিক ভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যাক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিলো তাই গ্যাসের তীব্র তাপে তিনি দগ্ধ হন। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION