1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২২১ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলা লেবুগাতী গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে এক গৃহবধূকে অমানবিক মারপিট ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে, এবিষয়ে ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২৫ এপ্রিল) সকাল আনুঃ ১০ টার সময় এঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী উপজেলার লেবুগাতী গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে অনাথ বিশ্বাস(৩৫), মাঠে কৃষি কাজ করা অবস্থায় তার স্ত্রী পুষ্প বিশ্বাস(৩০), তার জন্য ঘটনার দিন সকালে ভাত নিয়ে যায়, ভাত খাওয়া শেষে ভিকটিম গৃহবধূ পুষ্প বিশ্বাস বাড়িতে রওনা হয়। পথিমধ্যে একটি মাছের ঘেরের পাড়ে আসলে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার নিতাই বিশ্বাসের ছেলে মিহির বিশ্বাস(৪০) ও দিপ বিশ্বাস(২২), এবং মিহির বিশ্বাসের স্ত্রী বিন্দে বিশ্বাস(৩৫)। ভিকটিম পুষ্প বিশ্বাসকে এলোপাতাড়ি মারপিটসহ আনুঃ ১ মাস আগে সিজার করা পেটে সেলাই স্থানে আঘাত করে।

ফলে ভিকটিম মারাত্মক ভাবে আহত হয়, এবং অচেতন হয়ে পড়ে। ওই গৃহবধূর ডাক চিৎকারে মাঠে কৃষিকাজ করা স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী অনাথ বিশ্বাস স্ত্রীকে উদ্ধার করে দ্রুত প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভিকটিমের অবস্থা খারাপ হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমান ওই গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে ভুক্তভোগী অনাথ বিশ্বাস বলেন, আসামিদের সাথে অনেক আগে থেকে টাকা পয়সা নিয়ে আমাদের সাথে ঝামেলা ছিলো। যে কারনে আমার স্ত্রীকে ফাঁকা মাঠের মধ্যে একা পেয়ে বেধড়ক মারপিট ও শ্রীলতাহানির ঘটনা ঘটিয়েছে, এবং আসামিরা আমাদের খুন জখমের হুমকি দিচ্ছে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, উভয় পক্ষের ২টি অভিযোগ পেয়েছি, ওই ২টি অভিযোগের তদন্ত করা হবে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION