1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার কোনো বিকল্প নেই : এমপি গোপাল - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কোনো বিকল্প নেই : এমপি গোপাল

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২২৫ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দেশের উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার সরকারে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।

মঙ্গলবার (২৫ এপ্রিল ২০২৩) রাতে কাহারোল বাজার ধানহাটিতে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল বলেন, বিএনপি-জামায়াত দেশের সাম্প্রদায়িক শক্তি, আর আওয়ামী লীগ অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সাধারণ মানুষের পাশে থাকছে। সাধারণ মানুষের জন্য দিনরাত কাজ করে চলেছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য এখন থেকে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরতে হবে। সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে জনগণকে আরও ঐক্যবদ্ধ করতে হবে।

বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, জেলা পরিষদের সদস্য আরমান হোসেন, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুজ্জামান লিমন, তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ারুজ্জামান, সুন্দরপুর ইউনিয়নের চেয়াম্যান আনোয়ার হোসেন মানিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION