1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরের জলিরপাড় ভূমি অফিসে তহশীলদার পদে মুহাম্মদ ইমারত হোসেনের যোগদান - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

মুকসুদপুরের জলিরপাড় ভূমি অফিসে তহশীলদার পদে মুহাম্মদ ইমারত হোসেনের যোগদান

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়, ননীক্ষীর ও কাশালিয়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) পদে মুহাম্মদ ইমারত হোসেন নামে এক কর্মকর্তা সোমবার (২৪ এপ্রিল) যোগদান করেছেন।

ওই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিলো জলিরপাড় ভূমি অফিসে একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল তহশীলদার দায়িত্ব পালন করবেন। সেই বহুল কাঙ্খিত তহশীলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) হিসেবে মুহাম্মদ ইমারত হোসেন যোগদান করেছেন। তহশীলদার ইমারত হোসেন এর আগে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় ২০২২ সালে গোপালগঞ্জে শ্রেষ্ঠ তহশীলদার হিসেবে পুরস্কার গ্রহণ করেন। গোপালগঞ্জের সাবেক জেলা প্রশাসক যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে দায়িত্বরত শাহিদা সুলতানা তাকে জেলার শ্রেষ্ঠ তহশীলদার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ প্রদান করেন।

ওই দপ্তরে সরকারি সেবা নিতে আসা জনগণের প্রত্যাশা নবনিযুক্ত তহশীলদার মুহাম্মদ ইমারত হোসেন জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসটি দালালমুক্ত এবং প্রভাব মুক্ত রেখে ভূমি অফিসটিকে আধুনিক ও মডেল ভূমি অফিস হিসেবে গড়ে তুলবেন, জনগণকে বিনা হয়রানিতে সরকারি সেবা সমূহ প্রদানে সচেষ্ট হবেন। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাবেন।

উল্লেখ্য, এর আগে জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসে তহশীলদার পদে কর্মরত কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিভিন্ন অনলাইন পোর্টালে ও একাধিক জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হলে তাকে ওখান থেকে বদলি করা হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION