1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে সোনালী ধানে ভরা মাঠে দুলছে কৃষকের স্বপ্ন - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বিরামপুরে সোনালী ধানে ভরা মাঠে দুলছে কৃষকের স্বপ্ন

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : বিরামপুর উপজেলায় বোরো ধান পাকতে শুরু করেছে। সোনালী ধানে ভরে উঠেছে মাঠ; কৃষকের স্বপ্ন দুলছে বৈশাখী বাতাসে। কৃষকদের প্রত্যাশা প্রাকৃতিক দূর্যোগ না হলে এবার আশাতীত ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলার বামনাহার গ্রামের কৃষক মোজাম্মেল হক জানান, তিনি তার জমিতে বোরো ধানের চাষ করেছেন। অনুকুল আবহাওয়া ও রোগ বালাই মুক্ত ভাবে ধান গাছ বেড়ে উঠেছে। এবার ধানের শীষ বড় ও দানা পুষ্ট হয়েছে। এই কৃষকের প্রত্যাশা তার নিজেরসহ মাঠের অন্যান্য কৃষকের আবাদ ভালো হয়েছে এবং আশাতীত ফলনের সম্ভাবনা রয়েছে।
বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৫ হাজার ২১৫ হেক্টর জমিতে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, জিরাশাইল, ব্রি-২৮,২৯,৫৮,৭৪,৮১,৮৮,৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান। সীমিত জনবল দিয়েই নিরলস ভাবে পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলার বোরো ক্ষেতে কোন রোগ বালাই নেই এবং অনুকুল আবহাওয়ায় আশাতীত ভাবে ধান গাছ বেড়ে উঠেছে। ধান কাটা পর্যন্ত আবহাওয়া অনুক’ল থাকলে এবার বিরামপুর উপজেলায় বোরো ধানের বাম্পার ফসল ঘরে উঠবে।
এদিকে কাল বৈশাখী আসার আগেই মাঠের বোরো ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকরা অপেক্ষা করছেন। কৃষি শ্রমিকরাও ধান কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেক এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রæত ধান কাটা মাড়াইয়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION