1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ার ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডে ৩৪ দোকান পুড়ে ছাই - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

কোটালীপাড়ার ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডে ৩৪ দোকান পুড়ে ছাই

  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২২৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ৩৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।

শনিবার দিবাগত রাত ১০টায় উপজেলার ঘাঘর বাজারের বেপারী পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বেপারী পট্টির মহিউদ্দিন তালুকদারের হোমিও ঔষধের দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার ও ঘাঘর বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় বাবু মোল্লার সুতার দোকান, আব্দুল্লাহ ক্রোকারিজ, এসকেন্দার ফরাজীর মুদি দোকান, উজ্জল মধুর স্বর্ণের দোকান, হানিফ খানের মুদি দোকান, সুজান দাসের হার্ডওয়ারি, সোবহান খলিফার মুরগির দোকান, সোহাগ শেখের মুরগির দোকান, অনতোষ বৈদ্যের স্বর্ণের দোকান, উজ্জল পান্ডের হার্ডওয়ারি, শহীদ তালুকদারের চায়ের দোকানসহ ৩৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নিভাতে গিয়ে জ্ঞানের আলো পাঠাগারের কর্মী হাসান শেখ, আশুতোষ দাসসহ ৫জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ঘাঘর বাজারের বেপারী পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এ অগ্নিকাণ্ডে ঘটনায় ৩৪টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি।

ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এই অগ্নিকাণ্ডে ৩৪ ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। এরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। আমি এই ব্যবসায়ীদের ব্যাংক লোন মওকুফসহ নতুন করে লোন দেওয়ার দাবি জানাচ্ছি।

অগ্নিকাণ্ডের ঘটনার পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION