সেলিম শেখ, ফকিরহাট : পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ২২ ই এপ্রিল শনিবার উৎযাপিত হয় ঈদুল ফিতর। ফকিরহাটের লখপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগায় ছিলো এক ব্যাতিক্রমী উদ্যোগ।
লখপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম শেখ এর উদ্যোগে,রাসেল শেখ,বাবুল শেখ,আঃ রহমান,শাহ আলম,মুজিবর শেখ,জাহিদুল শেখ, আছাবুর, মাহামুদ শেখ, জুবায়ের শেখসহ এলাকার যুব সমাজের সার্বিক সহযোগিতায় উক্ত ঈদগায় ঈদের নামাজ পড়তে আসা প্রায় ৬ শতাধিক মুসাল্লিদের ফিন্নি খাওয়ানো হয়।
যে সকল ব্যাক্তি উক্ত উদ্যোগের সহযোগিতা করেছে তাদের সকলকে নামাজ পড়া টুপি প্রদান করা হয়। এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন, ঈদগা কমিটি সদস্য বৃন্দ,সকল মসজিদের খতিব,ইমাম, মুয়াজ্জিন সহ সকল মুসাল্লি বৃন্দ। এমন উদ্যোগের কারনে অত্র ঈদগা মহল্লার মুসাল্লি সহ এলাকায় ব্যাপক সাড়া পড়েছে এবং ঈদগা ময়দানে প্রবেশের দ্বারে স্বেচ্ছাসেবকদের অতিথি পরায়ণতায় মুগ্ধ ঈদের নামাজ পড়তে আসা মুসাল্লিরা।
ঈদের জামাত শেষে জাড়িয়া সদ্দার পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আঃ রাজ্জাক এর বিশেষ মোনাজাতের মাধ্যমে সকল মুুমিনদের শান্তি ও কল্যান করা হয়।
Leave a Reply