1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ সেলিম এমপি'র নির্দেশে ৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার দিলেন আ. লীগ নেতা সাইফুল - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

শেখ সেলিম এমপি’র নির্দেশে ৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার দিলেন আ. লীগ নেতা সাইফুল

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নির্দেশে ৫ হাজার অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার (শাড়ী-লুঙ্গি, থ্রি-পিছ, নগদ অর্থ) তুলে দিয়েছেন গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার, জেলা টিন, রড ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক -১ মো. সাইফুর ইসলাম।

গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ড.শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনায় এই ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ শহরের মেসার্স সাইফুল ট্রেডার্সে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কাজী লিয়াকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিছ ও নগদ অর্থ তুলে দেন।

এছাড়াও গোপালগঞ্জ পৌরসভার প্রতিটি এতিম খানায় ২ থেকে ৫ বস্তা করে চাল বিতরণ করেন মো. সাইফুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, সহ-সভাপতি ফারুক আহম্মেদ, কমলেশ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলী ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক ও রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জু, সাবেক ছাত্রনেতা শফিকুল হক সজিব সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, গোপালগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম, তার জেষ্ঠ্য পুত্র এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, কনিষ্ঠ পুত্র কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION