1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে জাল নোটসহ গ্রেফতার দুই - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

জয়পুরহাটে জাল নোটসহ গ্রেফতার দুই

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে র‌্যাবের অভিযানে বাংলাদেশী জাল নোট সহ এই চক্রের ০২জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাতে জয়পুরহাট সদর উপজেলার তেতুলতলী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন (২৭), ও একই গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল (৩০)।
এসময় তাদের নিকট থেকে ৩লক্ষ ৪৬ হাজার বাংলাদেশী জাল নোট, ২টি মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়। দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, অভিযুক্ত মূলহোতা  রিমন জাল টাকা সরবরাহকারী ও বিপণনকারী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য ও রনি মন্ডল তার সহযোগী হিসেবে কাজ করত। দুজনেই দীর্ঘ দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত।  আসন্ন ঈদ কে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে কিনে এনে ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতো বলে স্বীকার করে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে কৌশলে এসব নোট চালাতো বলে তারা স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিল।
জাল মুদ্রা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION