1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি বাবু - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি বাবু

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ জন পঠিত

মোঃ মানছুর রহমান, পাইকগাছা : খুলনার পাইকগাছা উপজেলাধীন পাউবো’র ৯ নং পোল্ডারে রাড়ুলী ইউনিয়নে অনুন্নত রাজস্বখাতের আওতায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ১কিঃমিঃ টেকসই বেড়িবাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৬ই এপ্রিল (রোববার) উপজেলার পাউবো’র ৯ নং পোল্ডারে রাড়ুলী ইউনিয়নে বোয়ালিয়া ব্রীজ থেকে ডানদিকে ১কিঃমিঃ টেকসই বেড়িবাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু।

উদ্বোধনকালে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধশালী ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই ১৯৭২ সালের ২২শে ফেব্রুয়ারী পাইকগাছার আলমতলায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করার মাধ্যমে উন্নয়নের শুভসূচনা এবং উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।

এসময় এমপি বাবু আরো বলেন, আমার নির্বাচনী এলাকা ঝুঁকি ও দূর্যোগপূর্ণ হওয়ায় এলাকার মানুষ যাতে শান্তিতে উন্নত জীবন-যাপন করতে পারে এ জন্য এ অঞ্চলের বেড়িবাঁধ টেকসই করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৬শ কোটি টাকার মেগা প্রকল্প পাশ হয়েছে। ফলে অচিরেই এলাকার মৃত সকল নদ-নদী খনন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হবে। প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে এলাকার মানুষের জীবনমান যেমন উন্নয়ন হবে তেমনি কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাড়ুলী ইউনিয়ন আ’লীগের আহবায়ক ডা:শংকর দেবনাথ, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পাউবো’র পাইকগাছা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারি অধ্যাপক মায়নুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সদস্য বিমল পাল, উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও স্হানীয় সংসদ সদস্যের পাউবো’র পাইকগাছা প্রতিনিধি মোঃ আকরামুল ইসলাম, যুবলীগ নেতা আনিছুর রহমান বিশ্বাস, তাপস বিশ্বাস ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION