1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পৃথক মামলায় দুই আসামির যাবজ্জীবন ১৭ বছরের কারাদণ্ড - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে পৃথক মামলায় দুই আসামির যাবজ্জীবন ১৭ বছরের কারাদণ্ড

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৮০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় দুটি ধারায় একজনের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দিন ও নুর ইসলাম পৃথক দুটি মামলায় এ রায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশনাল গ্রামের আশরাফ আলী আকন্দের ছেলে ছানাউল আকন্দ ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাকলামা পশ্চিমপাড়া গ্রামের মুকুল প্রামাণিকের ছেলে রানু প্রামাণিক।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৫ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকায় ভারত থেকে মাদক পাচার করছিলেন কয়েকজন মাদক কারবারি।  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও ছানাউলকে ১৩৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদনণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে ২০০৯ সালের ৭ মার্চ সদর উপজেলার হিচমী বাজার এলাকায় অস্ত্র পাচার করছিলেন রানু প্রামাণিক।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিষ্টির বক্সের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION