1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৩শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এখনও একদলীয় শাসনের ধারাবাহিকতা চলছে: রুমিন ফারহানা সাংবাদিককে ‘সাংঘাতিক’ বলা কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রত্যাহার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বিথীকা সাধু হত্যা মামলায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৮৫ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটে ১৮৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অনুষ্ঠানে এসব ট্যাব বিতরণ করা হয়।

মাধ্যমিক পর্যায়ের ৩১টি স্কুলের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বপন দাশ বলেন, সরকার প্রধানের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামীতে যারা দেশকে নেতৃত্ব দেবে তাদের প্রযুক্তি নির্ভর দক্ষ মানুষ হিসেবে তৈরি করতে আজকে এসব ট্যাব বিতরণ করা হলো।

এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

ফকিরহাট মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের শিখনে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি – বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION