1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফল বিএনপি’র আহ্বায়ককে অবাঞ্চিত ঘোষণা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৩শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এখনও একদলীয় শাসনের ধারাবাহিকতা চলছে: রুমিন ফারহানা সাংবাদিককে ‘সাংঘাতিক’ বলা কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রত্যাহার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বিথীকা সাধু হত্যা মামলায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

বাউফল বিএনপি’র আহ্বায়ককে অবাঞ্চিত ঘোষণা

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জব্বার মৃধাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ন মন্তব্য করায় বিএনপি’র অঙ্গসংগঠন বাউফল পৌর ছাত্রদল তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।
দলীয় প্যাডে পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফাহাদ ও সদস্য সচিব মো. সাদিকুজ্জামানের যৌথ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি লিখিত প্রতিবাদ লিপি ১৭.০৪.২৩ইং তারিখ রোজ সোমবার সকালে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীদের কাছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দৈনিক অবজারভার পত্রিকার বাউফল প্রতিনিধি আরেফিন সহিদ বাউফল উপজেলা বিএনপি কোন পথে শীরনামে একটি ভিডিও কনটেইন্ট তৈরী করেন। সেখানে এক সাক্ষাতকারে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জব্বার মৃধা বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নাম উল্লেখ করে বলেন, এই শহিদুল আলম তালুকদার সাহেব সে ধূলিয়ার চেয়ারম্যান ছিলেন আপনারা জানেন। সেখান থেকে পড়নের লুঙ্গি নিয়া আসতে পারে নাই। সে স্মৃতি ধূলিয়ার মাটিতে আছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জড়িয়ে পড়ার সাথে সাথে উপজেলার বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION