1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ইফতার পার্টি না করে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

জয়পুরহাটে ইফতার পার্টি না করে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টির আয়োজন না করে, পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটের ০৮ নং জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফাহিম মটরস্ এর সত্ত্বাধিকারী হাসানুজ্জামান মিঠু নিজ তহবিল থেকে পহেলা রমজান থেকে শুরু করে জেলার বিভন্ন এলাকায়, পথচারী, দিনমজুর, এতিম, মিসকিন ও ভাসমান দরিদ্র মানুষদের মাঝে মাসব্যাপী মানসম্মত ইফতার  বিতরণ করে আসছেন।
প্রতিদিনের ইফতারে থাকে- খাসির মাংস দিয়ে  বিরিয়ানি, খেজুর, ছোলা, পেঁয়াজু, আলুচপ, জিলাপি, আপেল ও পানির বোতল।
হাসানুজ্জামান মিঠু নিজ হাতে বিতরণের পাশাপাশি তার স্বেচ্ছাসেবক টিম প্রতিদিন ইফতারের প্যাকেট অটোরিক্সা ভ্যানে করে নিয়ে জেলার বিভিন্ন এলাকার আনাচে-কানাচেতে সাধারণ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।
হাসানুজ্জামান মিঠু জানান, রমজান সংযমের মাস। এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় ও ছিন্নমূলের মানুষের মাঝে রমজান ও ঈদের আনন্দ থাকে না। তারাও মানুষ, তারাও চায়, একটু ভালো খাবার খেতে। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরিব অসহায় মানুষগুলো আর খাবারের কষ্ট পাবে না।
ব্যতিক্রমী এ ইফতার বিতরণের আয়োজন করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন এবং ইতিমধ্যে বিষয়টি ইতিবাচক সাড়া তৈরি করেছে। সমাজের প্রান্তিক মানুষের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন করায় সাধুবাদ জানিয়ে তার আরও সফলতা কামনা করেন সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION