1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বগুড়ায় সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩০৯ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া : পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্সে দেড় শতাধিক মানুষের মাঝে এসব উপহার বিতরণ করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। ঈদ উপহার সামগ্রীর প্রতি বস্তাতে চাল, পোলাও চাল, সেমাই, চিনি, তেল, আলু ও পেয়াজ দেয়া হয়।
উপহার সামগ্রী পাওয়া রাজু বলেন, ‘আমি আগে পুলিশ লাইন্সে কাজ করতাম। গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় শিকার হই। সেই থেকে হুইল চেয়ার ছাড়া চলতে পারি না। আজ এসপি স্যার ঈদের আগে যে উপহার দিলেন তা আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।’
ফারুক হোসেন নামে আরেক ব্যক্তি বলেন, ‘আমরা স্বল্প রোজগার করা মানুষ। তাই চাইলেও ভাল কিছু কিনতে পারি না। আজ যা পেলাম তাতে ঈদে আর চিন্তা করতে হবে না।’
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ বগুড়া। আমাদের এই সামান্য উপহার তাদের মুখে হাসি ফুটিয়েছে। আগামীতেও জেলা পুলিশ তাদের পাশে থাকবে।’
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ (প্রশাসন) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION