1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানবতার ফেরিওয়ালা হয়ে ঈদ উপহার নিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আকাশ মিয়া - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

মানবতার ফেরিওয়ালা হয়ে ঈদ উপহার নিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আকাশ মিয়া

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৬২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাত শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার দিয়ে পাশে দাঁড়ালেন আসমক কোম্পানি লিঃ মরিশাস এর পক্ষ থেকে প্রবাসী আকাশ মিয়া‌।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় তার নিজ বাড়ী আলফাডাঙ্গা উপজেলার ঝাটিগ্রামে এই উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করে স্থানিও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সহ আকাশ মিয়ার পরিবারের সদস্যরা।

ঈদ উপহার শাড়ী, লুঙ্গি, ও ৫ কেজি চাউল পেয়ে আনন্দে উচ্ছ্বসিত অসহায় দুঃস্থরা। তারা বলেন, আকাশ মিয়ার মাধ্যমে আমরা প্রতি মাসেই ৫ কেজি করে চাউল সহ যে কোন সময়ে কোন সমস্যার কথা বললে সে আমাদের পাশে থাকে, তাই আকাশ মিয়া সহ আসমক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আদমজির জন্য দোয়া করি তারা যেনো আমাদের পাশে সব সময় থাকতে পারেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী আকাশ মিয়ার পিতা মো.জাকির হোসেন মিয়া, সমাজ সেবক মো.আশিকুর রহমান আশিক, সমাজ সেবক আলহাজ্ব দবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, ইউপি সদস্য জাকির মিয়া, মর্জিনা, প্রমুখ। উল্লেখ্য গত দুই বছর আগে থেকেই আসমক কোম্পানি লিমিটেডের মাধ্যমে দুই উপজেলার ৭০০ অসহায় দুঃস্থদের তালিকা করে কার্ড করে দিয়েছে যার মাধ্যমে প্রতিমাসেই একবার করে এই অসহায় মানুষ এখাদ্য সহায়তা পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION