1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে ইমাম- মুয়াজ্জিন ও পরিচ্ছন্ন কর্মীরা পেলেন ঈদ উপহার - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন

গোপালগঞ্জে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে ইমাম- মুয়াজ্জিন ও পরিচ্ছন্ন কর্মীরা পেলেন ঈদ উপহার

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৯৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌর সভার মানবিক মেয়র শেখ রকিব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে নিজের সঞ্চিত ও পৌর সভা থেকে সম্মানী বাবদ প্রাপ্ত অর্থ ইমাম-মুয়াজ্জিন ও পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) হিসেবে বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর মেয়র শেখ রকিব হোসেন পৌর এলাকার বিভিন্ন মসজিদে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত ইমাম-মুয়াজ্জিন ও পৌর সভার পরিচ্ছন্নকর্মী সহ মোট ১২৪ জনের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, পৌর কাউন্সিলর আল-আমিন ইসলাম, শরিফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র শেখ রকিব হোসেন জানান, “ভোগে নয়, ত্যাগেই শান্তি” রমজান আমাদের সেই শিক্ষা দান করে। এছাড়াও বঙ্গবন্ধু যেমন গরিব, দুঃখী, অসহায় ও মেহনতী মানুষের পরম বন্ধু ছিলেন। ঠিক তেমনি সেই পরিবারের একজন হয়ে আমি আমার সাধ্য অনুযায়ী ইমাম মুয়াজ্জিন ও পরিচ্ছন্ন কর্মীদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। ভুলে গেলে চলবে না কাফনে কিন্তু কোন পকেট থাকেনা। আমি আমার সঞ্চিত অর্থ বরাবরের মতো মানব সেবায় ব্যয় করবো। সেই সাথে ইমাম-মুয়াজ্জিন ও পরিচ্ছন্নকর্মীদেরকে প্রতিবছরই ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার (নগদ অর্থ) দিবো। ইনশাআল্লাহ আগামী রোববার সদর উপজেলার ১৬০ টি মসজিদের ৩২০ জন ইমাম-মুয়াজ্জিনকেও এ উপহার দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION