1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শার্শায় আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন

শার্শায় আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৮৬ জন পঠিত

যশোর প্রতিনিধি : যশোর শার্শায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক অধিদপ্তরের, যশোর জেলা পরিষদ কার্যালয়াধীন এর- শার্শা উপজেলা পরিষদ কার্যালয় প্রশাসনিক ভবন সভাকক্ষে উক্ত আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার ফারজানা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম,

উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল, বাহাদুরপুর ইউনিয়ানের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, পুটখালি ইউনিয়ানের চেয়ারম্যান আঃ গফাফার সরদার, গোগা ইউনিয়ানের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনী (বিজিবি) এর শার্শা উপজেলা সীমান্তের বিভিন্ন ক্যাম্প ইনচার্জগণ ও অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিলো ১। অপরাধ, ২। আইন শৃঙ্খলা সংক্রান্ত, ৩। ভ্রাম্যমান আদালত/বাজার মনিটরিং, ৪। অবৈধ স্থাপনা ও যানজট, ৫। শিক্ষা প্রতিষ্ঠান, ৬। বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার রোধ, ৭। গ্রাম আদালত, ৮। ড্রাভাইভিং লাইসেন্স এবং গাড়ির ওভার স্পিড ৯। শার্শা বাজারে স্পিড ব্রেকার ( রামপেল স্ট্রিপ) এবং ১০। এর বিবিধ বিষয় ছিলো, ১. মাদক ও জুয়া বন্ধকরণঃ ২. ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণাঃ এইসব বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন উক্ত কমিটির সদস্যগণ।
এছাড়াও একই সাথে এসময় শার্শা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন একই অতিথিগণ। এ সময় পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ (১লা বৈশাখ) উদযাপন উপলক্ষে, আইনশৃঙ্খলা নিরাপত্তা ও অন্যান্য করণীয় বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য রাখেন উপস্থিত অতিথিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION