1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পাউবো’র বেড়িবাধের গাছ কর্তন, প্রশাসন নীরব - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিথীকা সাধু হত্যা মামলায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

কোটালীপাড়ায় পাউবো’র বেড়িবাধের গাছ কর্তন, প্রশাসন নীরব

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৯৯ জন পঠিত

স্টাফ রির্পোটার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাধের গাছ কেটে নিয়ে উক্ত জায়গায় পাকা স্থাপনা, অবৈধ দখল ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করছে এলাকার একটি প্রভাবশালী মহল।

এ ঘটনায় নীরব ভুমিকা পালন করছে প্রশাসন। গাছ কর্তনের অভিযোগে টুঙ্গিপাড়া পাউবো অফিসের এজাহারের তিন মাস পেরিয়ে গেলেও মামলা রেকর্ড করেনি কোটালীপাড়া থানা। পৌরসভার ঘাঘর কান্দা গ্রাম ৯নং ওয়ার্ডের প্রভাবশালী মোশাররফ হোসেন শিকদার বিভিন্ন সময়ে ঘাঘর-কুরপালা বেড়িবাধ থেকে বনজ গাছ কর্তন করে আসছিল। কিছুদিন পূর্বে তিনি তিনটি রেইনট্রি গাছ কেটে নিয়ে যায়।

এ ঘটনায় প্রতিবেশি হালিম হাওলাদারের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। তখন থানা, বন বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। পরে অভিযুক্ত মোশাররফের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে পাউবো টুঙ্গিপাড়া উপ-সহকারী প্রকৌশলী উৎপল রায় বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি এজাহার দায়ের করেন। যাহার তারিখ- ০২ জানুয়ারী ২০২৩ইং।

এ ঘটনায় সরকারি গাছ উদ্ধারে প্রশাসনের কোন ভূমিকা না থাকায় উক্ত হালিম হাওলাদার বাদী হয়ে মহা পরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, প্রধান প্রকৌশলী কেন্দ্রীয় অঞ্চল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক গোপালগঞ্জ ও পুলিশ সুপার গোপালগঞ্জ বরাবর লিখিত অভিযোগ ডাক যোগে প্রেরণ করেন। যাহার তারিখ- ৬ মার্চ ২০২৩।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ কোটালীপাড়া থানা জিল্লুর রহমান বলেন- এজাহারের বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ এসএম রেফাত জামিল সাংবাদিকদের বলেন- আমি গোপালগঞ্জে যোগদান করার পরে ঘটনাটি শুনেছি, কেন মামলা রেকর্ড ও সরকারি গাছ উদ্ধার করা হয় নি, বিষয়টি আমি খতিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION